যৌতুকের দাবিতে স্ত্রীর উপর অমানসিক নির্যাতন

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের দয়ারামপুর গ্রামের জব্বার ফকিরের ছেলে বাবু ফকির যৌতুকের দাবিতে তার স্ত্রীর উপর অমানসিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে।

জানা যায় গন্ধখালী গ্রামের রহমান এর মেয়ে রিক্তার সাথে দয়ারামপুর গ্রামের জব্বার ফকিরের ছেলে বাবু ফকিরের সাথে বিবাহ হয়। তাদের বিবাহের পর থেকেই ঝামেলা লেগে আছে। এভাবেই বিবাহের বয়স প্রায় চার বছর অতিবাহিত হয়ে যায়। এরমধ্যে রিক্তার কোলে জন্ম নেয় একটি মেয়ে সন্তান যার বয়স প্রায় চার মাস নাম বরকতী।

মেয়ে সন্তান বরকতী রিক্তার কোলে হওয়ায় স্বামী বাবু এবং শ্বাশুড়ী নাজমা কেও রিক্তাকে স্ত্রী এবং বেটার বউ বলে স্বীকার করতে চায় না। হঠাৎ করে একদিন স্বামী স্ত্রীর সাথে যৌতুকের দাবিতে ঝগড়া বিবাদ হয়। ফলে বাবু এবং বাবুর মা নাজমা রিক্তার উপর চালাতে থাকে অমানসিক নির্যাতন। এবং দাবি তোলে তোর আব্বা কেন আমাকে বিদেশ পাঠায় না আরও বলে তোর বাপের বাড়িতে টাকা পয়সা ব্যবার –আচার এন ঘর বাড়ি তুলে আলাদা খাবি তখন রিক্তা গরীব পিতার মেয়ে নিরুপায় হয়ে চোখে পানি অবস্থায় যৌতুকের আশায় সুখের সংসারের কথা চিন্তা করে যৌতুকের নির্যাতনে চলে আসে গন্ধখালী বাবার বাড়িতে।

বর্তমান স্বামীর যৌতুকের দাবি মেটাতে না পারায় রিক্তা বাপের বাড়িতে অবস্থান করছে। এমতবস্থায় গরীব রহমান মেয়ের যৌতুকের দাবি পূরণ করতে না পারায় মেয়ের সুখের কথা চিন্তা করে পরের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করে যাচ্ছে। অবশেষে যৌতুকের দাবি মেটাতে না পারায় রহমান গ্রামের মানুষের কাছে সঠিক বিচার না পাওয়ায় বিজ্ঞ আদালতে যৌতুকের দাবিতে মামলা করবেন বলে আশা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।