× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতার ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনা, সম্ভাব্য উত্তরসূরি ঘিরে জল্পনা

যুবরাজ হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কলের বিয়ে অনুষ্ঠিত হচ্ছে

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ব্রিটেনের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জ চ্যাপলে আজ শনিবার প্রিন্সেস ডায়নার ছোট ছেলে যুবরাজ হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কলের বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। বিয়েতে এই জুটি যে আংটি বদল করবেন সেটি তৈরি করেছে ডিজাইনার ক্লিভ অ্যান্ড কোম্পানি।

প্রিন্স হ্যারির আংটি প্লাটিনামের এবং মেগানের আংটি স্বর্ণের হবে বলে জানা গেছে। এদিকে মেগানের আংটি রানি দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে উপহার। যুবরাজ হ্যারি ও মেগানের মধ্যে বিয়েকে ঘিরে ব্রিটেনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এরইমধ্যে রাজপরিবারের এই বিয়ে উপলক্ষে অতিথিরা একে একে উইন্ডসোর ক্যাসেলে আসতে শুরু করেছেন।

আগেই জানা গিয়েছিল চিকিৎসার কারণে বিয়ের মঞ্চে মেয়ে মেগানের সঙ্গে হাঁটছেন না তার বাবা থমাস মার্কেল। তবে রাজপরিবার থেকে নিশ্চিত করা হয়েছে প্রিন্স হ্যারির বাবা প্রিন্স চার্লস মেগানকে মঞ্চে নিয়ে যাবেন। এদিকে মেগানের মা ডোরিয়া ম্যাগল্যান্ড বুধবারই লন্ডনে পৌঁছেছেন।

অতিথিদের মধ্যে প্রয়াত প্রিন্সেস ডায়নার ভাই আর্ল চার্লস স্পেন্সারও সেন্ট জর্জ চ্যাপেলে পৌঁছেছেন। মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে, ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক ডেভিড ব্যাকহ্যাম, ব্রিটিশ সঙ্গীত তারকা এলটন জনসহ আরও অনেকে সেন্ট জর্জ চ্যাপেলে এসেছেন।

অন্যদিকে কেনসিংটন রাজপ্রাসাদ নিশ্চিত করেছে যে, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে ডিউক এবং ডাচেস অব সাসেক্স হিসেবে ডাকা হবে।


এ ক্যটাগরির আরো খবর..