× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

ডেস্ক

যুদ্ধের প্রভাব তেলের বাজারে না পড়া পর্যন্ত দাম বাড়াছে না -অর্থ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
কাগজের নোট দ্রুত পরিবর্তনের ব্যবস্থা

ইরান-ইসরায়েল যুদ্ধের ফলে শুধু জ্বালানি নয়, জাহাজ চলাচলেও প্রভাব পড়বে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ আসে, সেখানে প্রভাব পড়তে পারে। বিকল্প চিন্তা বলতে অবশ্যই জ্বালানি মন্ত্রণালয় করছে। তেলের বাজারে প্রভাব না পড়া পর্যন্ত দাম বাড়ানোর বিষয়ে অপেক্ষা করার কথা বলেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইরান-ইসরায়েলের চলমান সংঘাতে আমাদের দেশের জ্বালানি তেলের দামে কোনো প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের উত্তরে ড. সালেহউদ্দিন বলেন, আপাতত আমরা পর্যবেক্ষণ করছি। যুদ্ধ যদি বেশি দিন চলে, তাহলে আমাদের ওপর একটা প্রভাব বা প্রেশার পড়তে পারে। তবে আপাতত বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না।

তিনি বলেন, গ্যাস, এলএনজির দাম যদি বেড়ে যায় তাহলে আমরা বিবেচনায় নেব। আজকে যে এলএনজি আমদানির অনুমোদন দিয়েছি সেটা পুরোনো দামেই। আমাদের ভাগ্য ভালো যে আমরা আগের দামেই পাবো।

বিশেষ কোনো প্রস্তুতি নিয়ে রাখছেন কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিশেষ প্রস্তুতি বলতে আজকে আমরা যে এলএনজি, সার আনার প্রস্তাব অনুমোদন দিলাম, সেটা পুরোনো দামে। ভবিষ্যতে যখন নতুন কোনো কিছু আনবো তখন হয়তো কিছুটা ইফেক্ট করবে।


এ ক্যটাগরির আরো খবর..