× Banner
সর্বশেষ
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের ভবনে বোমাতঙ্ক

admin
হালনাগাদ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

বোমাতঙ্ক ছড়াল খোদ মার্কিন প্রেসিডেন্টের ভবনে। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী শহর নিউ ইয়র্কের বহুতল ট্রাম্প টাওয়ারে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছাড়ায়

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, স্ট্যাচু অব লিবার্টির শহরের ট্রাম্প টাওয়ারের মিডটাউন ম্যান্থন বিল্ডিংএর জনবহুল স্থানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। উক্ত ব্যাগের কোনো দাবিদার না মেলায় তা থেকে ছড়ায় বোমাতঙ্ক। ভিড়ে ঠাসা ট্রাম্প টাওয়ারে বোমাতঙ্কের জেরে প্রাণ বাঁচাতে সকলেই এদিক অদিকে পালাতে থাকে। যার জেরে প্রবল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘটনার তদন্তে নামে স্থানীয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। যদিও ভয়ঙ্কর কিছু মেলেনি ওই পরিত্যক্ত ব্যাগে। বাচ্চাদের কিছু খেলনা ছিল ওই ব্যাগটিতে

দীর্ঘ চার বছর সময় নিয়ে তৈরি হয়েছিল বিলাসবহুল ট্রাম্প টাওয়ার। ১৯৭৯ সালে শুরু হয় ওই বহুতল নির্মাণের কাজ। ১৯৮৩ সালের ৩০ নভেম্বর উদ্বোধন করা হয় ৫৮ তলার এই বহুতলের। অনেক অফিস, ব্যবসায়িক ক্ষেত্র এবং আবাসনও রয়েছে ২০২ মিটার লম্বা এই বহুতলে। নিউ ইয়র্কের ৭২১ ফিফথ অ্যাভিনিউয়ের এই বহুতলের মালিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প


এ ক্যটাগরির আরো খবর..