যাত্রী অর্ধেক হলেও বাস ভাড়া বাড়ছে না

যাত্রী অর্ধেক হলেও বাস ভাড়া বাড়ছে না

স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাসে। কিন্ত যাত্রী অর্ধেক হলেও বাস ভাড়া বাডাবে না বলে জানিয়েছে বিআরটিএ ।

কিন্তু বাস ও মিনিবাসে শতভাগ যাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছেন পরিবহন মালিক নেতারা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ প্রস্তাবটি সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে উপস্থাপন করবে।

বুধবার (১২ জানুয়ারি) বিআরটিএ ভবনে বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান।

মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, বিদ্যামান ভাড়ায় শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল করবে।

ভাড়া না বাড়িয়ে বাসে আসন খালি রাখতে রাজি হলেও দাঁড়িয়ে যাত্রী বহন করতে চাইছেন পরিবহন মালিকরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।