আবুল কালাম আজাদ, যশোর: করেনা মাহামারির কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর সরকারি নির্দেশনা মেনে সারা দেশের ন্যায় যশোরেও স্কুল-কলেজ খুলেছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ব্যবস্থা করা হয়েছে হ্যান্ড স্যানিটাউজার ও স্বাস্থ্য সুরক্ষা সামগী।
আজ সকাল থেকে যশোর জেলা স্কুলে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও তাপমাত্রা পরিক্ষা করে স্কুলে প্রবেশ করানো হয় শিক্ষার্থীদের। দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠানে এসে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নিতে পেরে খুশি শিক্ষকরাও।
জেলা স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র তামিম ইকবাল বলেন, অনেকদিন পর স্কুলে এসেছি বন্ধুদের সাথে দেখা করতে পেরে অনেক ভালো লাগছে। ক্লাস করবো বন্ধুদের সাথে আড্ডা দিবো অনেক ভালো লাগবে।
আয়ুব হোসেন বলেন, আজ সকালে ঘুম থেকে ওঠে স্কুলে আসার৷ প্রস্তুতি গ্রহণ করেছি মনে হচ্ছে নতুন কিছু করতে যাচ্ছি। আজ বন্ধুদের সাথে অনেক আড্ডা দিবো অনেক ভালো লাগবে।
যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক শোয়েব হোসেন বলেন, স্বাস্থ্য বিধি মেন আজ ৫ম ও ১০ম শ্রেণীর ক্লাল শুরু হয়েছে। আমরা শিক্ষার্থীদের মাস্ক, স্যানিটাইজার ও শ্রেণী কক্ষে জেড আকারে বসিয়েছি। করোনা মহামারির কারণে দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেয়া চেষ্টা করবো।
জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আজম বলেন, কোন অবস্থায় স্বাস্থ্য বিধি অমান্য করে ক্লাস করানো যাবে না। প্রত্যেক শিক্ষার্থী তামপাত্রা পরিক্ষা করে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পরিধান করে তিন ফুট দূরাত্বে বসবে। শিক্ষার্থীদের প্রতি নজর রাখতে হবে তারা যদি অসুস্থ্যবোধ করে তাহলে তাদের আইসোলেশনের ব্যবস্থা করতে হবে।
জেলায় মোট প্রথামিক বিদ্যালয় রয়েছে ১হাজার ২শত ৮৯টি এবং ৫৮৭টি স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী শিফট অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান করা হবে।



