করোনা প্রাদুর্ভাব রোধে যশোরে জুমার নামাজে বিশেষ খুতবা ও মোনাজাত

করোনা প্রাদুর্ভাব রোধে যশোরে জুমার নামাজে বিশেষ খুতবা ও মোনাজাত

যশোর থেকে আবুল কালাম আজাদঃ করোনা প্রাদুর্ভাব রোধে যশোরের মসজিদে মসজিদে জুমার নামাজে বিশেষ খুতবা ও মোনাজাত করা হয়েছে। পাশাপাশি মসজিদ গুলোর ওযুখানায় সাবন, হ্যান্ডওয়াশ রাখার অনুরোধ জানিয়েছেন মুসুল্লিরা। এদিকে জেলা প্রশাসকও জানিয়েছেন মসজিদগুলো পরিষ্কার পরিচ্ছনতার উদ্যোগ নিতে নির্দেশনা দেয়া হবে।

দেশের অন্যান্য স্থানের মতো যশোরেও জেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ করোনা রোধে গ্রহণ করেছে নানা কর্মসূচি। সাধারণ মানুষকে সচেতন করতে বিতরণ করা হচ্ছে লিফলেট, করা হচ্ছে মাইকিং। টপ্রশাসনের বাইরেও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও জনসচেতনতায় কাজ করে যাচ্ছে। নিষিদ্ধ করা হয়েছে গণজমায়েত।

এ অবস্থায় প্রচারণার অংশ হিসেবে আজ জেলার মসজিদে মসজিদে জুমার নামাজে বিশেষ খুতবা ও মোনাজাত করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাগণও মসজিদে মসজিদে গিয়ে সচেতনতামূলক বক্তব্য রেখেছেন। এবং দুযোর্গ মোকাবেলায় সকলের সহযোগিতা প্রার্থণা করেছেন।

তবে মসজিদে আসা মুসুল্লিরা জানিয়েছে, সচেতনতার অংশ হিসেবে মসজিদ গুলোর ওযুখানায় সাবন, হ্যান্ডওয়াশ রাখা জরুরি। অবশ্য মসজিদ কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন জানিয়েছেন মসজিদগুলোয় পরিষ্কার পরিচ্ছনতার উদ্যোগ নিতে নির্দেশনা দেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।