অসুস্থ হয়ে পড়েছেন করোনা ফাইটার হিসেবে পরিচিত স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, উচ্চ রক্তচাপ এবং সামান্য বুকে ব্যাথা ছাড়া সেব্রিনা ফ্লোরার অবস্থা স্থিতিশীল। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। এ কারণে তিনি আজ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ নিজেই সংবাদ সম্মেলন করেছেন।
তিনি দুর্বল অনুভব করছেন বলে জানিয়েছেন আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর। আর একারণেই গত বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার নিয়মিত ব্রিফিংয়ে তিনি আসতে পারেননি। আজকের সংবাদ সম্মেলনেও তিনি থাকবেন না।
উল্লেখ্য, প্রায় এক মাসের বেশি সময় ধরে তিনি গণমাধ্যমকে বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে অবহিত করে করোনা ফাইটার’ হিসেবে পরিচিত হয়েছেন।

