স্টাফ রিপোর্টার, যশোর :
যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৩৫জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৮জন। শনাক্তের এ উর্ধ্বগতি রুখতে লকডাউন কার্যকরের কাজ করছে জেলা প্রশাসন। শহর অঞ্চল ও গ্রামের মানুষের মধ্যে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গ্রাম অঞ্চলের মানুষ উপসর্গকে গুরুত্ব দিচ্ছে না যেকারণে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
স্বাস্থ্যবিভাগের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ২৭৬জনের নমুনা পরীক্ষা করে ১৩৫জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯শতাংশ। আজ মারা গেছেন ৮জন। এদের মধ্যে ৪জন করোনা রোগী এবং অপর ৪জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৩১জন।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, জুন মাসের শুরু থেকেই যশোরে সংক্রমনের হার উর্ধ্বমুখি। বর্তমানে এ সংক্রমনের হার ৪০ শতাংশের উপরে। প্রথম দিকে শহর অঞ্চলে সংক্রমনের উর্ধ্বগতি পরে গ্রামেও শনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে। গ্রাম অঞ্চলের মানুষ উপসর্গকে গুরুত্ব দিচ্ছে না যেকারণে মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা স্বাস্থ্যবিভাগের পক্ষে থেকে মানুষকে সচেতন করছি। করো যদি উাপসর্গ থাকে তাহলে তারা যেন চিকিৎসকের পরামর্শ নেয়। আমাদের টেলিমেডিসিন আছে সেখান ফোন দিয়ে চিকিৎসা নেয়। সঠিক সময়ে যদি ডাক্তারের পরমর্শ নেয় তাহলে এই মৃত্যুর সংখ্যা কমানো সম্বভ হবে।
এ ক্যটাগরির আরো খবর..