যশোর থেকে আবুল কালাম আজাদ: করোনার প্রাদুর্ভাব রোধে সামজিক দুরুত্ব নিশ্চিত করতে যশোরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেৃতত্বে সেনাটহল অব্যাহত রয়েছে। আজ সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চলছে। এসময় মাইকিং করে সকলকে ঘরে থাকার এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসার আহবান জানানো হচ্ছে।
আজ সকালে যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলা সদরে ব্যাপক তৎপরতা চালায় সেনা সদস্যরা। এসময় তারা সরকারের ঘরে থাকার নির্দেশনা অমান্য করে বাইরে আসা লোকজনকে ঘরে ফিরতে অনুরোধ জানান।
একইসাথে গাড়ি চালকদের থামিয়ে তাদের জীজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি সামজিক দুরুত্ব নিশ্চিত করতে মাইকিং করে সকলকে ঘরে থাকার এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসার আহবান জানান। এর পাশাপাশি সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণও করতে দেখা যায় সেনা সদস্যদের।


