যশোরের নাভারণে অস্ত্র-গুলি ও মাদকসহ আটক-২

স্টাফ রিপোর্টার বেনাপোল: যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার নাভারনে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও মাদকসহ রফিক গাজী (৪৫) ও জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে ২ ব্যবসায়ীকে আটক করেছে নাভারণ হাইওয়ে ফাঁড়ি পুলিশ।

আটক রফিক গাজী শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের মৃত ওমর আলীর ছেলে এবং জাহাঙ্গীর হোসেন একই গ্রামের জিহাদ আলীর ছেলে। নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া বলেন, বুধবার বিকাল সাড়ে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার নাভারণ কলোনী নামক স্থানে অভিযান চালিয়ে রফিক গাজীকে একটি ১টি ওয়ান শুটারগান ও ১রাউন্ড গুলি ও ১শ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

নাভারন পুরাতন বাজার থেকে জাহাঙ্গীর হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।  আটককৃতদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।