× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

নিউজ ডেস্ক

বাংলাদেশ আজ ডিজিটাল যন্ত্র উৎপাদনের কেন্দ্র  -টেলিযোগাযোগ মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১১ এপ্রিল, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/mostofa-jabbar-1.jpg

বাংলাদেশ এখন ডিজিটাল যন্ত্র উৎপাদনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। সরকারের ডিজিটাল প্রযুক্তিবান্ধব নীতির ফলে দেশে ১৪টি মোবাইল উৎপাদন কোম্পানি মোবাইল সেট উৎপাদন করছে। মেড ইন বাংলাদেশ মোবাইল সেট দেশের শতকরা প্রায় ৭০ ভাগ চাহিদা পূরণ করছে। ক্রমান্বয়ে সেটি শতভাগে উন্নীত হবে। কোম্পানিগুলোকে মোবাইল সেটের পাশাপাশি ল্যাপটপ, ট্যাব ও ডেস্কটপ উৎপাদনের আহ্বান জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী গতকাল ঢাকার একটি হোটেলে দেশে স্থাপিত কারখানা থেকে উৎপাদিত অপ্পো মোবাইল ফোনের নতুন ব্র্যান্ড এফ ২১-প্রো এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে উৎপাদিত ডিজিটাল যন্ত্রের গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি গবেষণা ও উন্নয়নের প্রতি মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে গুরুত্ব দিতে হবে। ডিজিটাল যন্ত্র উৎপাদনকারী এবং রপ্তানিকারী বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ৬ আগস্ট ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন জাতিকে দেখিয়েছিলেন, তা আজ পূরণ হয়েছে। নেপাল ও নাইজেরিয়াসহ বিশ্বের বহুদেশে মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার রপ্তানি করা হচ্ছে। ফাইভ-জি মোবাইল ফোন যুক্তরাষ্ট্রে রপ্তানি হচ্ছে বলে মন্ত্রী এসময় জানান। তিনি বলেন, সৌদি আরবে আইওটি যন্ত্র রপ্তানি হচ্ছে। তিনি মোবাইল ডাটা মেয়াদহীন করার জন্য টেলিকম অপারেটরদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সব অপারেটরদেরকে টেলিটকের মতো মেয়াদহীন ডাটার প্যাকেজ প্রদানের আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..