মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

মাহমুদ খান, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযান পরিচালিত হয়েছে।

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে মঙ্গলবার ১৩ নভেম্বর এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিতে খাদ্য তৈরি করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, নিজেরা অতিরিক্ত দাম লেখে বিদেশী প্রসাধনী বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে বনলতা বেকারিকে ৬ হাজার টাকা, মেসার্স বখতিয়ার ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা ও জুয়েল গিফট সেন্টারকে ৫ শত টাকাসহ মোট ৮ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

পাশাপাশি বিস্কোরক আইনের শর্ত মেনে ব্যবসা করার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয় এবং গ্যাস সিলিন্ডারে গ্যাসের ওজন মেপে দেখা হয়। অভিযানে সহযোগীতায় ছিলেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।