মৌলভীবাজারে ছাত্রলীগ কর্মীর মোটর সাইকেলে আগুন

মাহমুদ খান, মেীলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগ কর্মীর মোটর সাইকেলে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। বুধবার ( ১৯ডিসেম্বর ) দুপুরে শহরের সরকারী উচ্চ বিদ্যালয়ের সম্মুর্খে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সরকারী উচ্চ বিদ্যালয়ের সম্মুর্খে মোটর সাইকেল রাখা ছিল। হঠাৎ করে সাইকেলটিতে আগুন ধরে যায়।পরে খবর পেয়ে মৌলভীবাজার ফায়াস সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।

মৌলভীবাজার জেলার সিনিয়র পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রাশেদুল ইসলাম পিপিএম জানান, হঠাৎ করে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল

হোসেন চৌধুরী আমিন ও সাধারণ স¤পাদক মাহবুব আলম জানান, মোটরসাইলের মালিক জনি মৗলভীবাজার জেলা ছাত্রলীগের একজন কর্মী।
মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।