× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মৌচাক-মগবাজার ফ্লাইওভারের উদ্বোধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ রাজধানী ঢাকার নিউ ইস্কাটন থেকে মগবাজার ওয়্যারলেস গেট পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্মাণাধীন মৌচাক-মগবাজার ফ্লাইওভারের ইস্কাটন-মগবাজার-মৌচাক অংশ খুলে দেওয়া হয়।

এ সময় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘একটা জায়গায় ফ্লাইওভার করলেই যে এলাকা যানজটমুক্ত হবে, এটা কিন্তু নয়; বরং অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই ফ্লাইওভার কিছু যানজট সৃষ্টিও করতে পারে। সেটা নিরসন হবে, মাস্টারপ্ল্যানে যা আছে, সবটা পরিপূর্ণভাবে চালু হওয়ার পর আমরা যানজটমুক্ত হতে পারব।’

তিনটি অংশে এই ফ্লাইওভারের নির্মাণকাজ চলছে বলে জানা গেছে। এর আগে গত ৩০ মার্চ এ ফ্লাইওভারের সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি অংশ যান চলাচলের জন্য উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২০১১ সালের ৮ মার্চ মৌচাক-মগবাজার ফ্লাইওভার প্রকল্পটি অনুমোদন হয়।


এ ক্যটাগরির আরো খবর..