দেশের বাইরে নেওয়ার মতো পরিস্থিতি নেই মোহাম্মদ নাসিমের

দেশের বাইরে নেওয়ার মতো পরিস্থিতি নেই মোহাম্মদ নাসিমের

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থারও এখন নেই৷ বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় সিঙ্গাপুর নেওয়ার ব্যাপারেও অগ্রগতি নেই৷

বৃহস্পতিবার (১১ জুন) রাতে মোহাম্মদ নাসিমের মেডিক্যাল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, উনার (মোহাম্মদ নাসিম) শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি৷ এখন তার অবস্থা খুবই খারাপ৷ তার শারীরিক অবস্থার উন্নতির জন্য সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

এদিকে মোহাম্মদ নাসিমের পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার নেওয়ার চেষ্টা করা হলেও তার কোনো অগ্রগতি নেই ৷এজন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজেবেথ হাসপাতালে নেওয়ার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস সেখানে যোগাযোগ করছে। এরই মধ্যে সেখানে কাগজপত্র পাঠানো হয়েছে।

অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টা এরপর সময় বাড়িয়ে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন। সোমবার (৭ জুন) ওই সময় পার হওয়ার পরও তার শারীরিক অবস্থান উন্নতি না হওয়ায় তার মেডিক্যাল বোর্ড নিবিড় পর্যবেক্ষণে রাখারই সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে গত ৯ জুন পুনরায় তার করোনা পরীক্ষায় হয় ৷ পরীক্ষায় করোনা নেগেটিভ আসে ৷

করোনা উপসর্গ নিয়ে গত ১ জুন রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরে রাতে তার করোনা ভাইরাস পজিটিভ আসে। করোনা ভাইরাস আক্রান্ত মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা উন্নতি হলেও গত ৫ জুন তিনি স্ট্রোক করেন। পরে জরুরিভিত্তিতে তার অপারেশন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।