আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ উন্নয়ন সংস্থা কারিতাস বরিশাল অঞ্চলের পরিচালনায় নিশান মোবাইল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কোর্স সমাপনী ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার সেবক সমিতির কার্যালয়ে কারিতাস বরিশাল অঞ্চল আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন শ্যামল হালদার, মোঃ মোস্তাফিজুর রহমান, মিঃ রনি ম্যান্ডেস, মতিলাল বেপারী, ষ্টিফান গমেজ, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, ইউপি সদস্য জামাল হোসেন সরদার, প্রশিক্ষক সুনিল রায়, প্রশিক্ষনার্থী প্রেম লতা ফলিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপন কর্মকার।
উল্লেখ্য কারিতাসের পরিচালনায় ৬ মাস ব্যাপী এই ট্রেনিং কোর্সে ২৩ জন প্রশিক্ষনার্থীকে হাতে কলমে শিক্ষা শেষে তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।




