দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন: দিনাজপুর র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল দিনাজপুর জেলার সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৬৬ (ছেষট্টি) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল এবং দুইটি মোটরসাইকেল’সহ ১ মাদক ব্যবসায়ী আটক ।
আটক কৃত মাদক ব্যবসায়ী মোঃ আলী হোসেন (৪১), পিতা- মৃত সামসুল হক, সাং- ময়রাকান্দা, থানা-সাভার, জেলা-ঢাকা’কে আটক করে।
ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে জানান , প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী স্বীকার করে যে সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসায় জড়িত এবং দিনাজপুর সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত।
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় পূর্বে ০১ টি মামলা রয়েছে । র্যাব বাদী হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


