করোনা ভাইরাস প্রতিরোধে এমপি মোশারফ হোসেনের পঞ্চাশ হাজার টাকা অনুদান

অসীম মোহন্ত,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি।  মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে  কাহালু-নন্দিগ্রাম, বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য, আলহাজ্ব মোঃ মোশারফ হোসনের সম্মানী ভাতা ও নিজস্ব তহবিল হতে চিকিৎসকদের চিকিৎসা সরঞ্জামাদি কেনার জন্য নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার  শারমিন আখতারের নিকট নগদ ৫০০০০(পঞ্চাশ হাজার টাকা) ও মাস্ক,সাবান,হ্যান্ডওয়াশ,ক্লিনজেল ও হ্যান্ডস্যানিটাইজার হস্তান্তর করেন।

এ সময় উপস্হিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল আশরাফ জিন্নাহ সহকারী কমিশনার(ভূমি)মোঃ নুরুল ইসলাম।
এমপির প্রতিনিধি হিসেবে উপস্হিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জহুরুল ইসলাম বিএনপি নেতা সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, নন্দীগ্রাম পৌর বিএনপির আহবায়ক লূৎফর রহমান, আহবায়ক কমিটির সদস্য বেলায়েত হোসেন আদর , মোঃ আলেকজেন্ডার, ১নং বুড়ইল ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আলাউদ্দিন সরকার।
২নং নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুবক্কর সিদ্দিক এল আর ৩নং ভাটরা ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ আল হেলাল যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম ৪নং থালতামাঝগ্রাম ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ মাসুদ ৫নং ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির আহবায়ক আঃ হাকিম ছাত্রদলের সভাপতি আঃ রউফ রুবেল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।