মেহের আমজাদ, মেহেরপুর (১৫-০২-১৭) মেহেরপুর সরকারী শিশু পরিবারের আয়োজনে সরকারী শিশু পরিবারের সদস্যদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে শিশু পরিবার প্রাঙ্গণে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলনের মধ্য নিয়ে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, পৌর কাউন্সিলর মনোয়ারা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, শহর সমাজসেবা কর্মকর্তা দীপক কুমার প্রমানিক, শিশু পরিবারের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক জহির উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষক ইব্রাহীম খলিল বিশু, রুহুল আমীন। এসময় শিশু পরিবারের ৮৮ জন সদস্যদের মাঝে ১৬ টি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।




