মেহের আমজাদ, মেহেরপুর (০৮-০৮-১৭): মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধূরীর বিদায় ও রবিউল ইসলাম খাঁন সদর থানার ওসি হিসাবে যোগদান করেছেন ।
গতকাল মঙ্গলবার মেহেরপুর সদর থানার ওসি হিসাবে রবিউল ইসলাম খাঁন যোগদান করেন । এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় মেহেরপুর প্রেসক্লাবে বিদায়ী ওসি ইকবাল বাহার চৌধূরী এবং নতুন ওসি রবিউল ইসলাম খাঁনকে মেহেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা কামারুজ্জামান খান, প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাংবাদিক মেহের আমজাদ, ফজলুল হক, মীর সউদ আলী চন্দন, রামিজ আহসান, মোঃ রাশদুজ্জমান, বেন-ই আমিন মুক্ত প্রমুখ ।
উল্লেখ্য মেহেরপুর সদর থানার বিদায়ী ওসি ইকবাল বাহার চৌধূরী মংলা থানায় যোগদান করবেন এবং সাতক্ষীরা থেকে মেহেরপুর থানায় ওসি হিসাবে যোগদান করেছেন রবিউল ইসলাম খাঁন ।




