সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে মেহেরপুরে লিফলেট বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর (২১-০৭-১৮): “শেখ হাসিনার সরকার বার বার দরকার” এই শ্লোগানে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড মোড় থেকে শুরু করে কলেজ মোড় হয়ে তাহের ক্লিনিক মোড় সহ শহরের বিভিন্ন স্থানে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড এবং অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মেহেরপুরে যে সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছে তা তুলে ধরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে লিফরেট বিতরণ করা হয়। এ সময় জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আকবর জালাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন বুলবুল,জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কে.এম বদরুল হাসান বাবু,৭নং ওয়ার্ড আওামীলীগের সাধারণ সম্পাদক সেলিম খান, শহর আওয়ামীলীগের প্রচার সম্পাদক তানসেন, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ কে আজাদ সাগর, জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি এ.কে কুতুব. ইয়াং বাংলা ফিউচার লিডারশীপের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা লিফলেট বিতরণ করেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।