মেহের আমজাদ, মেহেরপুর (১৪-০৩-১৭): দীর্ঘ অপেক্ষার পর আগামী ২৫এপ্রিল মেহেরপুর পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । নির্বাচন কমিশনের নির্দেশক্রমে আজ মঙ্গলবার দুপুরে পুনঃতফশীল ঘোষনা করেন জেলা নির্বাচন অফিসার ।
মেহেরপুর পৌর নির্বাচনের আগের ঘোষিত তফশীলের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন গত বছরের ৬ অক্টোবর তফশীল স্থগিত করেছিল নিবাচন কমিশন । সীমান্ত সংক্রান্ত জটিলতার মামলায় উচ্চ আদালতের নির্দেশে ওই নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন । পুনঃতফশীল ঘোষনা অনুযায়ী আগামী ২৭ মার্চ মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন । যাচাই-বাছাই ২৯ মার্চ ও মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ৫ এপ্রিল । এ ছাড়া ৬ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল ।
এদিকে পুনঃতফশীল ঘোষনা করায় মেহেরপুর পৌরবাসীর মধ্যে স্বস্থি ফিরে এসেছে এবং সেই সাথে দীর্ঘ অপেক্ষার পর তাদের ভোটাধিকার ফিরে পেয়ে পৌরবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে ।


