মেহেরপুর পৌরসভার দ্বিতীয়বারের মতো নির্বাচিত মেয়র রিটনকে পরিবেশক সমিতির পক্ষ থেকে অভিনন্দন

মেহেরপুর পৌরসভার দ্বিতীয়বারের মতো নির্বাচিত মেয়র রিটনকে পরিবেশক সমিতির পক্ষ থেকে অভিনন্দন

দ্বিতীয়বারের মত মাহফুজুর রহমান রিটন মেহেরপুর পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় মেহেরপুর পরিবেশক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কেক কাটা হয়।

গতকাল বুধবার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পর পরই জেলা পরিবেশক সমিতির পক্ষ তাকে রিটনের নির্বাচনী কার্যালয়ে এসে তাকে অভিনন্দন জানান তারা।

পরিবেশক সমিতির প্রধান উপদেষ্টা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম রসুল, উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম মোস্তফা, সভাপতি হাসেম আলী, সহ-সভাপতি আকবর আলী বিশ্বাস,সাংগাঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য সোমেল রানা, সাদরুল ইসলাম নাহিদ সহ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশক সমিতির নেতৃবৃন্দ তাকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান।

উল্লেখ্য, নবনির্বাচিত মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।