মেহেরপুর জেলা বিএনপি’র লিফলেট বিতরণ কর্মসুচি সমাপ্ত

মেহের আমজাদ,মেহেরপুর (০৪-০৩-১৮): বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী ও বর্তমান রাজনীতির প্রেক্ষাপট বর্ণনা করে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত লিফলেট বিতরণ কর্মসুচি শেষ হয়েছে।

রবিবার দুপুরে মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন লিফলেট বিতরনের মধ্য দিয়ে ওই কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন। গত ১লা মার্চ থেকে মেহেরপুর পৌরসভা, মেহেরপুর সদর উপজেলা,মুজিবনগর উপজেলা এবং গাংনী উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।

মেহেরপুর জেলা বিএনপি’র উদ্দ্যোগে এবং জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে ৪ দিন ব্যাপি লিফলেট বিতরণ কার্যক্রমে বিএনপি’র নেতা-কর্মিরা অংশ গ্রহন করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।