মেহের আমজাদ, মেহেরপুর (১৯-০৩-১৭): মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্দ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয় ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক পরিমল সিংহ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মন্নাফ কবীর, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, মজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা শশাংক কুমার মন্ডল প্রমুখ ।



