মেহেরপুর জেলখানায় বিদেশী আসামীর মাঝে বস্ত্র বিতরণ

মেহের আমজাদ, মেহেরপুর (১৪-০৭-১৭): মেহেরপুর জেলখানায় আটক ৩ বিদেশী আসামীর মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বস্ত্র বিতরণ করেছেন ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল উপস্থিত থেকে মেহেরপুর জেলখানায় আটক ৩বিদেশী আসামীর মঝে বস্ত্র বিতরণ করেন ।

এ সময় জেল সুপার কামরুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক খন্দকার একরামুল হক হীরা, সদস্য কে এম আতাউল হাকিম লাল মিয়া, জিয়াউল আহসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।