× Banner
সর্বশেষ
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে – তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – অর্থমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মেহেরপুরে ১০ দিন ব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শেষ

admin
হালনাগাদ: রবিবার, ২৯ জুলাই, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (২৮-০৭-১৮):  আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুরে ১০ দিন ব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শেষ হয়েছে।

শনিবার বিকেল ৪ টায় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলার সমাপনি অনুষ্ঠানে জেলা প্রশাসনের এনডিসি রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন। অনুষ্ঠানে মেলার প্রদর্শনীতে আসা ভাই-বোন নার্সারিকে প্রথম, বিপ্লব নার্সারিকে দ্বিতীয় ও আমঝুপি নার্সারিকে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বাকিদের শান্তনা পুরস্কার প্রদান করা হয়েছে।

পরে সন্ধ্যায় মেহেরপুর প্রান্তিক নাট্যগোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা ও তহির আনোয়ারের রচনায় ও আশাদুজ্জামান লাল্টুর পরিচালনায় নাটক “বাইশ বিঘা বাগান” মঞ্চায়ন করা হয়। প্রান্তিক নাট্যগোষ্ঠির শিল্পিরা এতে সংগীত পরিবেশন ও অভিনয়ন করেন। এ সময় সেখানে এনডিসি রকিবুল হাসান, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক (অবসর প্রাপ্ত) অধ্যাপক সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ প্রমুখ সহ শত শত দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই হতে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের যৌথ আয়োজনে মেহেরপুরে ১০ দিন ব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..