মেহের আমজাদ, মেহেরপুর ( ১৪-১১-১৭)ঃ জনপ্রশাসন মন্ত্রনালয়ের বাছাইকৃত ওয়ার্কচার্জড কর্মচারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে শুন্য পদের বরাবরে নিয়মিত ও অবশিষ্ট ওয়ার্কচার্জড কর্মচারীদের রেগুলারের আওতায় এনে নিয়মিত করণের প্রজ্ঞাপন জারী করাসহ ৭ দফা দাবিতে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারীরা।
আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ’র হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের জেলা শাখার সভাপতি আশরাফ হোসেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাশুকুর রহমান, সহসভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক সৈয়দ আবু শাহীন সালাউদ্দিন, রাশেদুল ইসলাম রনি, সাংগঠানিক সম্পাদক গহর আলী, প্রচার সম্পাদক হাতেম আলী, কোষাধ্যক্ষ আব্দুল বাকি জোয়ার্দ্দার, অফিস সম্পাদক আখতার আলী, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য মফিজুর রহমান, দুদ্দু শেখ, সিদ্দিক আলী, আব্দুল মান্নান, জামাল আলী, আবু তালেব, আমজাাদ হোসেন।
স্মারকলিপিতে উল্লেখ্য হয়েছে, সারাদেশে তাদের দাবি নিয়ে আন্দোলন চলছে। ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকুরির বয়সসীমা ৬০ এর স্থলে ৬২ বছর করতে হবে, বিনা পেনশনে যাদের বয়স ৬০ বছর পূর্ণ হয়েছে তাদের উপযুক্ত অনুদানের ব্যবস্থা নিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যাচাইকৃত ২ হাজার ৬শ’ ৬৭ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে দ্রুততম সময়ের মধ্যে শুন্য পদের বরাবরে নিয়মিত ও অবশিষ্ট ৪ হাজার ৩শ’ ৯২ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে শর্ত শিথিল করে নিয়মিত প্রজ্ঞাপন/ এসআরও জারী করাসহ ৭টি দাবি জানায় সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারীরা।
আগামী ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্নদিবস কর্মবিরতী পালন করা হবে। এর পরও যদি দাবি না মানা হয় তাহলে কাফনের কাপড় পড়ে তার রাজধানীর গুরত্বপূর্ন স্থানে অবস্থান ধর্মঘট পালন করবেন।