মেহেরপুরে শেখ ফজলুল হক মনির ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর:  বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু,গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ,মেহেরপুর শহর যুবলীগের সভাপতি শেখ কামাল,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ.কে আজাদ সাগর,ছাত্রলীগের সাবেক শহর সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামী,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান,তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, প্রজন্ম লীগের আহবায়ক রাজু আহমেদ রাজিব প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।