× Banner
সর্বশেষ
‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারে সনাতন অনলাইন এক্টিভিস্টস ফোরামের ঢেউ টিন বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
সনাতন অনলাইন এক্টিভিস্টস ফোরাম

চট্রগ্রামের বাঁশখালী গন্ডমারা ইউনিয়নের সুতাখালী হিন্দু পল্লীতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত সর্বহারা অসহায় ২৬ পরিবারের পাশে দাঁড়িয়েছে সনাতন অনলাইন এক্টিভিস্টস ফোরাম।

আজ ২২ জানুয়ারি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ২৬টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউ টিন বিতরণ করে কর্মসুচি বাস্তবায়ন করেছে।

১৭ ডিসেম্বর গন্ডামারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুতাখালী হিন্দু পল্লীতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত এই ২৬টি পরিবার। নিস্ব হয়ে খোলা আকাশের নিছে অনেক কষ্টে বসবাস করতো।

সনাতন অনলাইন এক্টিভিস্টস ফোরাম এর প্রতিষ্ঠাতা ও পরিচালক কাজল দাস বলেন, সনাতন অনলাইন এক্টিভিস্টস ফোরাম ১০ম সফলতা অর্জিত হয়েছে আজ। সনাতন অনলাইন এক্টিভিস্টস ফোরাম সোয়াফ টিমকে যারা অনুদান দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন এবং ইচ্ছে থাকার পরেও যারা বিভিন্ন কারনে আমাদের অনুদান দিতে পারেননি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

অনেক কষ্ট করে এই শীতের মধ্যে গিয়ে আমাদের সোয়াফ টিমের কার্যক্রম সফল করা জন্য এই ভাবে সব সময় আমাদের পাশে থেকে সহযোগিকা করার জন্য অটল কর্মকার, শম্ভুনাথ রায়, সৈকত, সুশীল দাদা, নয়ন চন্দ্র দাস, রিপন কান্তি দাদাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কাজল দাস।


এ ক্যটাগরির আরো খবর..