মেহেরপুরে শিশু সমাবেশ ও লার্নিং ক্যাম্প অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর (১৯-১২-১৬)
“থাকবে শিশু সবার মাঝে ভালো’ দেশ-সমাজ পরিবারে জ্বালবে আশার আলো” এই শ্লোগানে মেহেরপুর ন্যাশনাল চিলড্রেন টাক্স ফোর্স (এনসিটিএফ)’র উদ্যোগে শিশু সমাবেশ ও লার্নিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দিনব্যাপী সাধুবার্ণবার চার্চে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, সিনয়র কর্মকর্তা আবু জাফর, ডেপুটি ম্যানেজার আবু তাহের। সঞ্চালনায় ছিলেন চাইল্ড পার্লামেন্টের সাবেক স্পীকার হাসান মাহমুদ । সমাবেশে ও লার্নিং ক্যাম্পে ব্যল্য বিয়ে না করা এবং বন্ধে করতে নিজেদের ভূমিকা রাখার শপথ নেন শিশুরা। অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ২০০ শিশু সমাবেশ ও লার্নিং ক্যাম্পে অংশ গ্রহন করে।

 

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।