মাদারীপুরের শিবচরে বিদ্যালয়ে পিঠা উৎসব

মাদারীপুরের শিবচরে বিদ্যালয়ে পিঠা উৎসব

মাদারীপুরের শিবচরে বিদ্যালয়ে দিনব্যাপী হয়ে গেল পিঠা উৎসব। বৃহস্পতিবার সকালে নন্দকুমার মডেল ইনস্টিটিউট-এর দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলা আল মামুন। বিদ্যালয় প্রাঙ্গনে ৮টি স্টলে দেখা মিলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নৌকা, কাঁটা পিঠা, ঝুরি, পাটি সাপটা, ঠোস পিটা, চিতই, সইপিঠাসহ বাহারি রকমের পিঠা। পরে পাশে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নৃত্য, সংগীত ও কবিতা আবৃত্তিতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থী।

গ্রামীণ ঐতিহ্যের এই আয়োজন দেখতে ভীড় করে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ। উৎসব যেন পরিনত হয় এক মিলন মেলায়। মুগ্ধ দর্শনার্থীদের পাশাপাশি ক্রেতারাও। ঘরোয়া পরিবেশে তৈরী করা পিঠা ভোজন রসিকদের মন জুড়িয়ে দেয়। আর এমন উৎসবে অংশ নিতে পেরে খুশি নারী দোকানী ও উদ্যোক্তারা।

আয়োজকরা জানান, এক সময়ে পৌষ-পার্বণ এলেই বাঙালির ঘরে ঘরে তৈরী হতো নানান রকমের পিঠা। কালের বিবর্তনে তা অনেকটাই হারিয়ে যেতে বসেছে। সেই ঐতিহ্যকে ধরে রাখতে এবার আয়োজন করা হয় পিঠা উৎসবের। ক্ষুদ্র হলেও আগামীতে পিঠা উৎসব আরো বৃহৎ আকারে করার পরিকল্পনা জানান আয়োজকরা।

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলা আল মামুন বলেন, বিদ্যালয়ে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান একদিকে শিক্ষার্থী বিনোদনে কাজ করবে, অন্যদিকে পড়ালেখায় আরো উৎসব বাড়াবে। উপজেলার প্রতিটি বিদ্যালয়ে এমন আয়োজন করার উদ্যোগ নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।