মেহের আমজাদ, মেহেরপুর (১৭-১০-১৭): মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে নির্বাচন শেষ হয়েও শেষ হয়নি।
মঙ্গলবার জেলা শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে নির্বাচনে আসলাম খান পিন্টু ও আরিফুল এনাম বকুল উভয়েই ৮টি করে ভোট পান। অপর ভোটটি নষ্ট হয়। পরে উভয় প্রার্থীর সাথে আলোচনা সাপেক্ষে আবারও ভোট গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে আগামী ২৬ অক্টোবর সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে জানান জেলা শিল্প ও বণিক সমিতি নির্বাচনের প্রধান কর্মকর্তা নুরুল আহমেদ।



