১৯৩ বোতল ফেনসিডিলসহ মধুখালীতে মাদক ব্যবসায়ী আটক

মধুখালী প্রতিনিধি : আজ বুধবার ৩০ মে দুপুর ১২ টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীর আড়পাড়া ইউনিয়নের রাজধারপুর এলাকায় মুক্তি ট্যান্সপোর্ট নামের একটি কাভার্ড ভ্যানে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী চালিয়ে ১৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার সহ কাভীর্ড ভ্যান চালককে আটক করেছে মধুখালী থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী ড্রাইভারের নাম মনিরুল ইসলাম (৩০), পিতার নাম আবুল সর্দার, বাড়ী যশোহর জেলার ঝিকরগাছা থানার অমৃতবাজার মাগুরা গ্রামে। মধুখালী থানার পরিদর্শক (ও.সি) মো. মিজানুর রহমান জানান, আজ বুধবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে মধুখালী থানার উপপরিদর্শক (এস.আই) মো. সাজ্জাদ হোসেন উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়া ইউনিয়নের রাজধারপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বেনাপোল থেকে ঢাকাগামী মুক্তি ট্যান্সপোর্টের একটি ক্যাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ড্রাইভারের কেবিনের পিছনের বক্স এর ভিতরে বস্তায় সুরক্ষিত ফেনসিডিল উদ্ধার ও মাদক ব্যবসায়ী ড্রাইভারকে আটক করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।