× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী বরিশালে নারীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পাইকগাছায় স্ক্যাব রোগে আক্রান্ত লতা আম দেখতে বাদামি ধুসর বর্ণ; বাজারে চাহিদা নেই চুয়াডাঙ্গার পশুর হাটে ক্যাশলেস লেনদেন প্রচারে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের উদ্যোগ ৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রিজে সংযোগ সড়ক না থাকায় নির্বাহী প্রকৌশলীর উপর ক্ষোভ ঝাড়লেন প্রতিমন্ত্রী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক ব্রা‌জিলের সঙ্গে সরাসরি শিপিং ব্যবস্থা চালু কর‌তে চায় বাংলাদেশ প্রান্তিক মানুষের ভাগ্য বদলাতে গ্রাম থেকেই কাজ শুরু করেছে সরকার -সংস্কৃতি মন্ত্রী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ আরও বাড়বে – প্রধানমন্ত্রী

মেহেরপুরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ১ জানুয়ারী, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুরঃ সারা দেশের ন্যায় মেহেরপুরে ২০১৭ সালের প্রথম দিনে স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।

সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হামিদের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শুভাষ চন্দ্র গোলদার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক কাজী আনিছুজ্জামান, শরিফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিকে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে ২০১৭ সালের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিৎ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শুভাষ চন্দ্র গোলদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মোজাম্মেল হক, আব্দুর রাজ্জাকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

অপরদিকে মেহেরপুরে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন মডেল একডেমি আজ রোববার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করে । ফ্রেন্ডস্ ফাউন্ডেশন-এর সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন । এসময় ফ্রেন্ডস্ ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মালেক, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দ এহসানুল কবীর আরিফ,ফ্রেন্ডস্ ফাউন্ডেশন মডেল একডেমির অধ্যক্ষ মোঃ মজিবুর রহমন সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়া মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কবি নজরুল শিক্ষা মন্্জিল সহ জেলার বিভিন্ন স্কুলে নতুন বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ করা হয় ।

এ বছর মেহেরপুর জেলায় ১০ লক্ষ ১০ হাজার ৫’শ ২১ টি নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..