মেহের আমজাদ, মেহেরপুর:
আন্তর্জাতিক গণহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে গণহত্যার শিকার ও নির্যাতিত মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল কর্মকর্তা তানভীর রহমান মোমবাতি প্রজ্বলনের উদ্বোধন করেন। এসময় শিল্পকলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা সেখানে উপস্থিত ছিলেন।




