মেহেরপুরে শহীদ ওসমান লিটন স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল

মেহের আমজাদ,মেহেরপুর (১৭-১১-১৭)ঃ  মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ও ৮৬ সালের এসএসসি ব্যাচের বন্ধু এ্যাড. শহীদ ওসমান লিটনের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে স্মৃতিতে অম্লান ৮৬-এর বন্ধুরা।

শুক্রবার বিকেলে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণ সভায় সভাপতিত্ব করেন ব্যাচের বন্ধু সানোয়ার হোসেন।

সভায় বক্তব্য রাখেন লিটনের ছোট ভাই প্রভাষক হেলাল ওসমান, বন্ধু আব্দুল মজিদ, জি.এফ. মামুন লাকী, রকিবুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মোশারফ হোসেন, শ্বাশত নিপ্পন, মিরন, জিল্লুর রহমান, মনিরুল ইসলাম, পিন্টু, সেলিম রেজা, মাজদুর রহমান প্রমূখ। এসময় সেখানে ৮৬ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন । পরে ওসমান লিটনের স্মরণে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।