মেহের আমজাদ,মেহেরপুর (২০-০২-১৮): মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের সাথে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন সৌজন্য সাক্ষাত শেষে কম্বল বিতরণ করেছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কম্বল বিতরণ করেন।
এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে.এম.আতাউল হাকিম লাল মিয়া, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী এসময় সেখানে উপস্থিত ছিলেন। এর আগে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সৌজন্য সাক্ষাত কালে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফরহাদ হোসেন সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, মুক্তিযোদ্ধাদের পাশে সরকার যেমন রয়েছে এবং বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের এই সরকার সহযোগিতা করছে আগামীতেও সেটা চলমান থাকবে।



