মেহেরপুরে ভৈরব-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “স্রোত” এর ১৭৭তম সংখ্যার মোড়ক উন্মোচন

মেহের আমজাদ,মেহেরপুর (২৮-১১-১৭)মেহেরপুরের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ভৈরব সাহিত্য সাংস্কতিক চত্বর-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর শিল্প সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক পত্রিকা “স্রোত”এর ১৭৭তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে ।

মঙ্গলবার বিকালে মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে “¯্রােত”এর মোড়ক উন্মোচন করেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব গোলাম রসুল। ভৈরব সাহিত্য সাংস্কতিক চত্বর-এর সভাপতি আলহাজ্ব এ্যাড. আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও ভৈরব সাহিত্য সাংস্কতিক চত্বর-এর প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক খান। মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটোর সঞ্চালনায়  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা শিল্পকলা একডেমির সহ-সভাপতি নুরুল আহমেদ,ভৈরব সাহিত্য সাংস্কতিক চত্বর-এর সহ-সভাপতি সাইদুর রহমান,স্বাগত বক্তব্য রাখেন ভৈরব সাহিত্য সাংস্কতিক চত্বর-এর সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মেন্টু। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন রফিকুল আলম, নিলুফার বাশার, আবিরা পারভীন, শহিদুল ইসলাম কানন,মোমিনুল হক, হাসনাত জামান সৈকত প্রমুখ ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।