বরিশালের আগৈলঝাড়ায় মেয়াদ উত্তীর্ণ খাদ্য খেয়ে অসুস্থ হওয়া ক্রেতার অভিযোগের ভিত্তিতে এক বিক্রেতার জেলা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর বাজারে থানা পুলিশে সহায়তায় ওই অভিযান পরিচারনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন।
সুজনকাঠী গ্রামের মৃত আরজ আলী মোল্লার ছেলে সদর বাজারের ব্যবসায়ি জাকির মোল্লাকে মেয়াদ উত্তীর্ণ কেক বিক্রির অপরাধে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে ১দিনের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রধান করে আদালত। একই আদালত ওই দোকানে থাকা মেয়াউত্তীর্ণ কেক জব্দ করে তা বিনস্ট করেছে। জরিমানার টাকা প্রদান করে ব্যবসায়ি জাকির মোল্লা মুক্ত হয়। অভিযানে স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার উপস্থিত ছিলেন।
অন্যদিকে নকল প্রসাধনী বিক্রি ও পন্যের মূল্য তালিকা না থাকায় বরিশালের গৌরনদীতে তিন ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস ও সুমী রানী মিত্র উপজেলার টরকী বন্দরে এ অভিযান পরিচালনা করেন। এসময় স্যানিটারী ইন্সপেক্টর শঙ্কর কুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



