মেহেরপুরে কয়েকদিনের ভারি বর্ষনে ক্ষতিগ্রস্ত সংখ্যা লঘু ৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মেহেরপুর পৌরসভা। গতকাল শুক্রবার রাতে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাউল ও ১ কেজি করে ডাউল বিতরণ করেন ।
এ সময় যুবলীগ নেতা মালেক হোসেন মোহন, সজ্জাদদুর খান মিলন সহ অন্যান্যরা ত্রাণ সামগ্রী বিতরণ-এর সময় উপস্থিত ছিলেন ।



