মেহের আমজাদ, মেহেরপুর (১৩-০৮-১৭): বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় বয়স ভিত্তিক ক্রিকেটার বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা ষ্টেডিয়াম মাঠে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে এম আতাউল হাকিম লাল মিয়া বাছাইয়ের উদ্বোধন করেন।
এসময় বিভাগীয় ক্রিকেট কোচ ইমন বাশার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী, কোচ হাসানুজ্জামান হিলন উপস্থিত ছিলেন। বাছাইয়ে অনুর্ধ ১৪,১৬ ১৮ বছর বয়সের প্রায় ২’শ খেলোয়াড় অংশ নিয়েছেন।




