মেহেরপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত

মেহের আমজাদ,মেহেরপুর (১৭-০৬-১৮):   মেহেরপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-উল ফিতর । শনিবার সকালে ঈদের নামায আদায়ের মধ্যে দিয়ে ঈদ উৎসব উদযাপন শুরু হয়। নামাজ শেষে মোনাজাতে দেশের সমৃদ্ধি ও শান্তি কামনা করে দোয়া করা হয়। এর পাশাপাশি নিজেদের মধ্যে সৌহার্দপূর্ণ ভাতৃত্বকে বজায় রাখতে সালাম বিনিময় ও একে আপরের সাথে কোলাকুলি করা হয় ।

মেহেরপুরে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ১৫ মিনিটে মেহেরপুর নতুন পৌর ঈদগাহ ময়দানে । সাধারন মানুষের পাশাপাশি এ জামায়াতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মদ বিজন, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাসহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেয়। ঈদের জামায়াতের নামাজ পড়ান মাওলানা আব্দুল হান্নান।

মেহেরপুরে ঈদের ২য় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন ঈদগাহ ময়দানে। ঈদের জামায়াতে নামাজ আদায় করেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল,পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকশানা উপ-কমিটির সদস্য এম এ এস ইমন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রহুল কুদ্দুস টিটোসহ এলাকার মুসল্লীরা । ঈদের নামাজ-এর ইমামতি করেন মাওলানা রোকনুজ্জামান।

মেহেরপুরে ঈদের ৩য় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ৪৫ মিনিটে মেহেরপুর কোর্ট জামে মসজিদ ঈদগাহ ময়দানে। যেখানে নামাজ আদায় করেণ জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ ও এলাকার মুসল্লীরা ।

এ ছাড়া সকাল ৭টায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে আহলে হাদিস জামায়াতের নামাজ অনুষ্ঠিত হয়। যেখানে নামাজ আদায় করেণ মেহেরপুর চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলামসহ আহলে হাদিস জামায়াতের অনুসারীরা সেখানে নামাজ আদায় করেন। এছাড়া মহিলারা এখানে জামায়াতে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ আদায় করেণ।

খন্দকার পাড়া ঈদগাহে ময়দানে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সাবেক পিপি ও বাংলাদেশ জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট খোন্দকার আব্দুল মতিনসহ এলাকার মুসল্লীরা সেখানে নামাজ আদায় করেণ।

আমঝুপি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান বোরহান উদ্দিন আহেমদ চুন্নু, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, মেহেরপুর শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ এলাকার মুসল্লীরা সেখানে নামায আদায় করেন। এ ছাড়াও জেলার বিভিন্ন স্থানে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-উল ফিতর ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।