মেহেরপুরে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর (১২-১০-১৭):  মেহেরপুর জেলা প্রশাসন, জেলা মহিলা অধিদপ্তর ও মহিলা সংস্থার উদ্যোগে বাল্য বিবাহ নিরোধ দিবস পালন উপলক্ষে মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আযমের নেতৃত্বে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় সেখানে পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, ব্র্যাক-এর মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, নারী নেত্রী রেহেনা মান্নানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ র‌্যালী ও মানববন্ধনে অংশ গ্রহন করেন। পরে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।