মেহের আমজাদ, মেহেরপুর (১৯-০২-১৭) বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল রবিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি মোমিনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সদস্য নিশান সাবের, প্রশিক্ষক শাফিনাজ আরা ইরানি, শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমুখ।
পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এর আগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীদের রজনিগন্ধা ফুল দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।




