মেহেরপুরে বন্যার্তের সাহায্যার্থে হকার্স ফেডারেশন সমাজ কল্যাণ সমিতি’র অর্থ প্রদান

মেহের আমজাদ, মেহেরপুর (২৪-০৯-১৭)ঃ  মেহেরপুর জেলা হকার্স ফেডারেশন সমাজ কল্যাণ সমিতি’র উদ্দ্যোগে বন্যার্তের সাহায্যার্থে সংগৃহিত অর্থ জেলা প্রশাসনে জমা করা হয়েছে ।

রোববার সকাল ১০টার দিকে হকার্স ফেডারেশন সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বন্যার্তের সাহায্যার্থে সংগৃহিত অর্থ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খায়রুল হাসান’র নিকট প্রদান করেন ।

এ সময় মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হকার্স ফেডারেশন সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা রফিকুল আলম,হকার্স ফেডারেশন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মামলত হোসেন, সহ-সভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোসলেম আলী, অর্থ সম্পাদক সুকুমার অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।