মেহের আমজাদ,মেহেরপুর (২৬-১০-১৬) বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ১৩ জন পলাতাক আসামীকে গ্রেফতার করেছে মেহেরপুর পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতভর এবং বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে জিআর মামলায় ৮ জন ও নিয়মিত মামলায় ৫ জন পরোয়ানাভূক্ত আসামী রয়েছে।
পুলিশ সুপার আনিসুর রহমান-এর নির্দেশে গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন ও সদর থানার ওসি সৈয়দ ইকবাল বাহার চৌধুরী গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।