মেহের আমজাদ,মেহেরপুর(২৬-০২-১৭) “পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই আমাদের অঙ্গীকার” এই শ্লোগানে মেহেরপুরে পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা সপ্তাহ উপলক্ষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক বশির আহম্মেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস. এম মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মেছবাহুল হক সহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা।
পরে জেলা প্রশাসক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এসময় পাসপোর্ট-এর জন্য আবেদনপত্র জমা দিতে আসা ও পাসপোর্ট প্রাপ্তিদের অফিস চত্বরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাসপোর্ট সেবা সপ্তাহ চলবে ২৬ থেকে ০৪ মার্চ পর্ষন্ত।