× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

মেহেরপুরে পালিত হলো ‘দেশটাকে পরিস্কার করি দিবস’

admin
হালনাগাদ: রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (১৫-০৯-১৮):   “চারিপাশে ময়লা নাই; এমন একটি দেশ চাই” এই শ্লোগানকে সামনে রেখে “পরিস্কার চাই” এর উদ্যোগে সারা দেশের ন্যায় মেহেরপুরে বিভিন্ন সংগঠনের পক্ষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১টার সময় মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝাড়ু হাতে নিয়ে রাস্তা পরিস্কার পরিচ্ছন্নতা দিবসের কর্মসুচি উদ্ভোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ, মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান ও সাধারন সম্পাদক জাহিদ ইকবাল শিমন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকউল আলম, পরিবর্তন চাই আন্দোলনের মেহেরপুর কমান্ডার মঈনুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা এসময় সেখানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..